সরঞ্জামের দাম বাড়ায় হতাশার মাঝেও দুর্গোৎসবকে সামনে রেখে ময়মনসিংহে ব্যস্ত প্রতিমা কারিগররা , নিরাপত্তায় কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

ময়মনসিংহ প্রতিনিধি:

শরতের কাশফুল আর নীল আকাশে সাদা মেঘ জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। দুর্গোৎসবকে ঘিরে ময়মনসিংহের বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রস্তুতি। দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। নিপুণ হাতে মাটি, খড় ও বাঁশ দিয়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার প্রতিমা।

2

সময় অল্প থাকায় নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে ব্যস্ততা বেড়েছে কারিগরদের। এরই মধ্যে অধিকাংশ মণ্ডপে প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যেই শুরু হবে রং ও সাজসজ্জার কাজ। পাশাপাশি চলছে পূজামণ্ডপ সাজানোর প্রস্তুতি।

তবে প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় হতাশ কারিগররা। মাটি, খড়, বাঁশসহ অন্যান্য সরঞ্জামের দাম বাড়লেও সে তুলনায় বাড়েনি পারিশ্রমিক। ফলে পরিশ্রমের তুলনায় আয় কম হওয়ায় আর্থিক সংকটে পড়ছেন তারা। তারপরও বংশপরম্পরায় চলে আসা এই পেশা ধরে রেখেছেন কারিগররা।

3

ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক শংকর সাহা বলেন, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি মণ্ডপ কমিটিগুলোও নিজস্ব উদ্যোগে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে। অনেক মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী। মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

4

এ বছর ময়মনসিংহে ৮০৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হবে। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, পূজা উদযাপন পরিষদ এবং মণ্ডপ কমিটিগুলো সমন্বিতভাবে কাজ করছে।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ প্রতিপাদ্যে ময়মনসিংহে নিসচার মাসব্যাপী কর্মসূচি শুরু

ময়মনসিংহ প্রতিনিধি ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য...

এআইয়ের যুগে পিছিয়ে নয়, দক্ষতা বাড়াতে ময়মনসিংহের তরুণ-তরুণীদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ দিলো আইইডি

ময়মনসিংহ প্রতিনিধি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের...

ভালুকায় ধানক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে আরেকজনেরও মৃত্যু, পল্লী বিদ্যুতের গাফিলতির...

Related Articles

Popular Categories

spot_img