ময়মনসিংহে ৩৬ বাড়ি কলোনী ও আশপাশের এলাকায় মাদক-ছিনতাই ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে, আটক ৪

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন ৩৬ বাড়ি কলোনী ও আশপাশের এলাকায় মাদক, ছিনতাই এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে চারজনকে আটক করা হয়েছে।

l

শনিবার (১২ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীতে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩৬ বাড়ি কলোনী ও আশপাশের এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।

h

অভিযান চলাকালে সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তির বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি ও টহল জোরদার করা হয়। এ সময় চারজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, ছিনতাই কিংবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। মাদক, ছিনতাই এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

WhatsApp Image 2026 09 12 at 11.30.11 PM

স্থানীয় বাসিন্দারা জানান, ৩৬ বাড়ি কলোনীসহ নগরীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত পুলিশি টহল ও অভিযান চালানো হলে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি অপরাধ দমনে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সমন্বয় আরও জোরদারের প্রয়োজন রয়েছে।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ প্রতিপাদ্যে ময়মনসিংহে নিসচার মাসব্যাপী কর্মসূচি শুরু

ময়মনসিংহ প্রতিনিধি ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য...

এআইয়ের যুগে পিছিয়ে নয়, দক্ষতা বাড়াতে ময়মনসিংহের তরুণ-তরুণীদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ দিলো আইইডি

ময়মনসিংহ প্রতিনিধি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের...

Related Articles

Popular Categories

spot_img