ভালুকায় ধানক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে আরেকজনেরও মৃত্যু, পল্লী বিদ্যুতের গাফিলতির অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ধানক্ষেতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার খারুয়ালী গ্রামের একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—খারুয়ালী গ্রামের ধনু আকন্দ (৬০), পিতা মজিদ আকন্দ এবং শাহাবউদ্দিন (৬৫), পিতা আজিত আকন্দ। তারা সম্পর্কে চাচাতো ভাই।

WhatsApp Image 2026 10 01 at 12.10.02 AM

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধনু আকন্দ ধানক্ষেতে ঘাস কাটতে যান। এ সময় মাঠে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যান তার চাচাতো ভাই শাহাবউদ্দিন। এ সময় তিনিও ওই বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ধানক্ষেতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকার পরও তা অপসারণ বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় পল্লী বিদ্যুতের দায়িত্বশীলতার প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সময়মতো ছেঁড়া তারটি সরিয়ে নেওয়া হলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব ছিল।

ী

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ প্রতিপাদ্যে ময়মনসিংহে নিসচার মাসব্যাপী কর্মসূচি শুরু

ময়মনসিংহ প্রতিনিধি ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য...

এআইয়ের যুগে পিছিয়ে নয়, দক্ষতা বাড়াতে ময়মনসিংহের তরুণ-তরুণীদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ দিলো আইইডি

ময়মনসিংহ প্রতিনিধি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের...

Related Articles

Popular Categories

spot_img