১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে।”

“প্রতিশোধ নেবো; এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না।”

সম্প্রতি বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তৃণমূল কংগ্রেসের এক সময়ের এই ‘হেভিওয়েট’ নেতা এবং বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতা শুভন্দু ২৩ নভেম্বর (সোমবার) কলকাতায় এক এক ব্রিফিংয়ে বলেছেন, ““বর্তমানে সীমান্ত অত্যন্ত কঠোরভাবে সুরক্ষিত করা হয়েছে। তবে এখানকার অনেক মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে থাকেন। অন্তত ২ কোটি পশ্চিমবঙ্গের মানুষের আত্মীয় এখনও বাংলাদেশে বসবাস করেন।”

“আর এটা শুধু পশ্চিমবঙ্গের বিষয় নয়। ত্রিপুরা, মেঘালয় এবং অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের মানুষেরও আত্মীয় আছে বাংলাদেশে। ফলে সেখানে যা হচ্ছে তা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ উদ্বিগ্ন। তবে আমি সরাসরি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। পররাষ্ট্রমন্ত্রীর (এস. জয়শঙ্কর) নজরে বিষয়টি আনার চেষ্টা করব। শেখ হাসিনাকে নিয়েও আমি কোনও মন্তব্য করব না।”

ঘটনাচক্রে, ১৬ ডিসেম্বরেই ঢাকায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে সে বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দুই বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর তিনি এখন ফেরার কথা বলছেন।

সূত্র : ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

বিদ্যুৎস্পৃষ্ট গৃহবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরেকজনের, একই ঘটনায় দুই মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা আক্তার (৪৫) নামে এক...

সকাল ১০টা থেকে বিকেল ৫টা, ভিক্ষার সময় বেঁধে দিলেন কথিত সভাপতি

ময়মনসিংহের ফুলপুরে নিজেকে ‘ফকির কমিটির সভাপতি’ পরিচয় দিয়ে ভিক্ষাবৃত্তির...

ময়মনসিংহ থেকে গ্রেপ্তার অতিরিক্ত এসপি আবুল হাসান, আলোচনায় ‘বড় আওয়ামী লীগ’ পরিচয়ের অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ...

বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প

চাহিদার অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশ...

সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ আটক

ময়মনসিংহ প্রতিনিধি মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় শেরপুর সীমান্তে বিশেষ...

ময়মনসিংহে বাড়ছে সড়ক দুর্ঘটনা, চার মাসে প্রাণ গেল ৫৮ জনের

সরু সড়ক, বেপরোয়া গতি, অদক্ষ চালক ও ট্রাফিক আইন...

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক জি কিবরিয়া

ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি...

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে...

Related Articles

Popular Categories

spot_img