ময়মনসিংহে বাড়ছে সড়ক দুর্ঘটনা, চার মাসে প্রাণ গেল ৫৮ জনের

সরু সড়ক, বেপরোয়া গতি, অদক্ষ চালক ও ট্রাফিক আইন অমান্যে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। সরু ও আঁকাবাঁকা সড়ক, বেপরোয়া গতিতে যানবাহন চালানো, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং ট্রাফিক আইন অমান্যের প্রবণতায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে জেলার সড়ক যোগাযোগব্যবস্থা। এসব দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি আহত হচ্ছেন অসংখ্য মানুষ। গত চার মাসেই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৮ জন, আহত হয়েছেন ৫৫ জন। এ সময়ে এসব ঘটনায় মামলা হয়েছে ৪৩টি।

সড়ক দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ, নগরীর দিঘারকান্দা ও আকুয়া বাইপাস, আলালপুর, সাহেব কাচারী, তারাকান্দার কাশিগঞ্জ ও তালদিঘি এবং ফুলপুরের কাকনীসহ বিভিন্ন এলাকার সড়ক। এসব স্থানে সড়কের সংকীর্ণতা, বাঁক, যত্রতত্র ও অপরিকল্পিত গতিরোধক এবং যানবাহনের বেপরোয়া চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, সড়কে নির্ধারিত গতিসীমা না মানা, চালকদের অসচেতনতা এবং লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহনের চলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কোথাও কোথাও অবৈধ ও রংবিহীন গতিরোধকও চালকদের জন্য ঝুঁকি তৈরি করছে। একই সড়কে দ্রুতগতির যানবাহনের পাশাপাশি ধীরগতির যান চলাচল করায় বাড়ছে সংঘর্ষের আশঙ্কা।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটলেও ঝুঁকিপূর্ণ সড়ক চিহ্নিত করা, অবৈধ গতিরোধক অপসারণ এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে দৃশ্যমান উদ্যোগ পর্যাপ্ত নয়। ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রী ও পথচারীদের।

পুলিশ বলছে, সড়ক দুর্ঘটনা কমাতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ময়মনসিংহের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি চালকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।

অন্যদিকে, সড়ক বিভাগ বলছে, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নের সঙ্গে যানবাহনের গতিও বেড়েছে। কিন্তু অনেক চালক ট্রাফিক আইন ও গতিসীমা না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খঃ মোঃ শরীফুল আলম।

তবে সংশ্লিষ্টদের উদ্যোগের পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে প্রয়োজন ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অবৈধ গতিরোধক অপসারণ, যানবাহনের ফিটনেস ও চালকের লাইসেন্স যাচাই এবং ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ। একই সঙ্গে চালক ও পথচারীদের সচেতনতা বাড়ানো না গেলে সড়কে প্রাণহানির এই প্রবণতা ঠেকানো কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

বিদ্যুৎস্পৃষ্ট গৃহবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরেকজনের, একই ঘটনায় দুই মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা আক্তার (৪৫) নামে এক...

সকাল ১০টা থেকে বিকেল ৫টা, ভিক্ষার সময় বেঁধে দিলেন কথিত সভাপতি

ময়মনসিংহের ফুলপুরে নিজেকে ‘ফকির কমিটির সভাপতি’ পরিচয় দিয়ে ভিক্ষাবৃত্তির...

ময়মনসিংহ থেকে গ্রেপ্তার অতিরিক্ত এসপি আবুল হাসান, আলোচনায় ‘বড় আওয়ামী লীগ’ পরিচয়ের অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ...

বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প

চাহিদার অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশ...

সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ আটক

ময়মনসিংহ প্রতিনিধি মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় শেরপুর সীমান্তে বিশেষ...

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি...

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক জি কিবরিয়া

ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি...

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে...

Related Articles

Popular Categories

spot_img