ময়মনসিংহ যুবদলে নতুন নেতৃত্ব, মহানগরে শাকিল, উত্তরে সুজা, দক্ষিণে ফরহান সভাপতি

কমিটি ঘোষণায় একাংশের উচ্ছ্বাস, পদবঞ্চিতদের মধ্যে হতাশা; রাজনীতি ছাড়ার ঘোষণা তৃণমূল নেতার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তিন ইউনিটে মোট ১৯ জন নেতার নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি ইউনিটে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

WhatsApp Image 2026 11 17 at 2.26.31 AM 1

সোমবার (১৬ নভেম্বর) রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি হয়েছেন জোবায়েদ হোসেন শাকিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মিনহাজুল ইসলাম রাসু। ছয় সদস্যের এ কমিটিতে সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তানভীরুল আহমেদ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত জাহান কোয়েল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন শফিফুল ইসলাম শিপু।

WhatsApp Image 2026 11 17 at 2.26.31 AM 2

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাত সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন আবু সাইদ ফরহান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাইমুল করিম লুইন। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও সামসুল ইসলাম রাসেল এবং সাংগঠনিক সম্পাদক মুনতাসির মনির।

অন্যদিকে, উত্তর জেলা যুবদলের সভাপতি হয়েছেন সুজাউদ্দৌলা সুজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাপ্পু। ছয় সদস্যের এ কমিটিতে সিনিয়র সহসভাপতি রবিউল করিম বিপ্লব, সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নিহাদ সালমান ডুনন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রায়হান শরীফ হলুদ।

WhatsApp Image 2026 11 17 at 2.26.32 AM

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পৃথকভাবে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

নতুন কমিটি ঘোষণার পর ময়মনসিংহের যুবদলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পদ পাওয়া নেতাদের অনুসারীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস থাকলেও প্রত্যাশিত পদ না পাওয়া অনেক নেতাকর্মীর মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় থাকা তৃণমূলের অনেক নেতার প্রত্যাশা পূরণ না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এরই মধ্যে পদ না পাওয়া তৃণমূল নেতা শেখ নূরে আলম সিদ্দিকী নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তাঁর এমন ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

WhatsApp Image 2026 11 17 at 2.26.31 AM

এদিকে, শহীদুল ইসলাম শহীদের অনুসারীরা নতুন কমিটি নিয়ে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তবে তাঁদের অনেককে মন্তব্যের ঘরে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দলের অন্য নেতাকর্মীরা।

অন্যদিকে, তৃণমূল নেতা সৈয়দ জাবেদ শরীফ নুরী বলেন, ‘কেন্দ্রে হয়তো আমরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারিনি, যে কারণে সামনে আসতে পারিনি। তবে পদ না পেলেও আক্ষেপ বুকে চেপে তারেক রহমানের নেতৃত্বে দলকে ভালোবেসে কাজ করে যাব। মামলা, হামলা ও হুলিয়াকে পাশে রেখেই নিজেদের দলীয় পদ পাওয়ার যোগ্যতা অর্জন করব। আশাবাদী, পূর্ণাঙ্গ কমিটিতে আমাদের মতো কর্মীদের ত্যাগের মূল্যায়ন করা হবে।’

WhatsApp Image 2026 11 17 at 2.26.30 AM

সব মিলিয়ে নতুন কমিটি ঘোষণাকে ঘিরে ময়মনসিংহ যুবদলে একদিকে যেমন নতুন নেতৃত্বের অনুসারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে, অন্যদিকে পদবঞ্চিতদের অসন্তোষও সামনে এসেছে। এই অসন্তোষ সাংগঠনিক কার্যক্রমে কতটা প্রভাব ফেলে, তা নিয়ে আলোচনা চলছে দলের ভেতরে।

এখন সবার নজর আগামী ৩০ দিনের মধ্যে গঠিতব্য পূর্ণাঙ্গ কমিটির দিকে। সেখানে দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় তৃণমূল নেতাকর্মীরা কতটা মূল্যায়িত হন, সেটিই হবে নতুন নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

বিদ্যুৎস্পৃষ্ট গৃহবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরেকজনের, একই ঘটনায় দুই মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা আক্তার (৪৫) নামে এক...

সকাল ১০টা থেকে বিকেল ৫টা, ভিক্ষার সময় বেঁধে দিলেন কথিত সভাপতি

ময়মনসিংহের ফুলপুরে নিজেকে ‘ফকির কমিটির সভাপতি’ পরিচয় দিয়ে ভিক্ষাবৃত্তির...

ময়মনসিংহ থেকে গ্রেপ্তার অতিরিক্ত এসপি আবুল হাসান, আলোচনায় ‘বড় আওয়ামী লীগ’ পরিচয়ের অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ...

বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প

চাহিদার অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশ...

সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ আটক

ময়মনসিংহ প্রতিনিধি মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় শেরপুর সীমান্তে বিশেষ...

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি...

ময়মনসিংহে বাড়ছে সড়ক দুর্ঘটনা, চার মাসে প্রাণ গেল ৫৮ জনের

সরু সড়ক, বেপরোয়া গতি, অদক্ষ চালক ও ট্রাফিক আইন...

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক জি কিবরিয়া

ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি...

Related Articles

Popular Categories

spot_img