ময়মনসিংহ প্রতিনিধি:
শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা প্রসাধনীর বাজারমূল্য প্রায় ১১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা নামক স্থানে সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় প্রসাধনী পাচারের চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ অক্টোবর) অভিযান পরিচালনা করে ৩৯ বিজিবি। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়।
জব্দ করা প্রসাধনীর সিজার মূল্য ১১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ৩৯ বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

