ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

16219
oplus_0

পুলিশ জানায়, জামালপুর থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা রাজীব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একটি শিশু ও সিএনজি চালক রয়েছেন।

16336
Oplus_131072

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন—জামালপুরের দড়ি হামিদপুর গ্রামের কবির হোসেনের ছেলে মিনান (৫), একই গ্রামের মৃত মাজুম আলীর স্ত্রী রাশিদা বেগম (৮০), মোফাজ্জল হোসেন লেবু মিয়ার মেয়ে মর্জিনা (২৫) এবং মোফাজ্জল হোসেন লেবু মিয়া (৫৪)।

16344
Oplus_131072

নিহত অপর তিনজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে।

দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ প্রতিপাদ্যে ময়মনসিংহে নিসচার মাসব্যাপী কর্মসূচি শুরু

ময়মনসিংহ প্রতিনিধি ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য...

এআইয়ের যুগে পিছিয়ে নয়, দক্ষতা বাড়াতে ময়মনসিংহের তরুণ-তরুণীদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ দিলো আইইডি

ময়মনসিংহ প্রতিনিধি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের...

ভালুকায় ধানক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে আরেকজনেরও মৃত্যু, পল্লী বিদ্যুতের গাফিলতির...

Related Articles

Popular Categories

spot_img