নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ প্রতিপাদ্যে ময়মনসিংহে নিসচার মাসব্যাপী কর্মসূচি শুরু

ময়মনসিংহ প্রতিনিধি

‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ময়মনসিংহে মাসব্যাপী সড়ক সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর কাঁচিঝুলি মোড় থেকে এ কর্মসূচির সূচনা হয়।

ক্যাম্পেইনের শুরুতে কাঁচিঝুলি মোড় এলাকায় চালকদের সড়ক ব্যবহারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পথচারীদের নিরাপদে সড়ক পারাপারে সহযোগিতা করেন নিসচার কর্মীরা। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

ু

কাঁচিঝুলি মোড়ে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন নিসচা ময়মনসিংহের সভাপতি আবদুল কাদের চৌধুরী মুন্না। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এফএফএম এনামুল হক মামুন।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা ময়মনসিংহের উপদেষ্টা ও ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, সহসভাপতি লেখক-সাংবাদিক স্বাধীন চৌধুরীসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও সদস্যরা।

ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশ নেন মো. আবদুল ওয়াদুদ খোকন, আনোয়ার হোসেন চৌধুরী কবীর, শাহ জহির উদ্দিন আহমেদ কাজল, মো. ফখরুল হাসান সায়েম, আহম্মদ মোস্তফা ডালিম ও খাইরুল ইসলাম।

WhatsApp Image 2026 10 01 at 12.42.15 PM

পথসভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু চালকের দায়িত্ব নয়। পথচারী, যাত্রী, পরিবহন মালিক, চালক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সড়ক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা নির্ধারিত গতিসীমা মেনে চলা, দক্ষ ও বৈধ লাইসেন্সধারী চালক নিশ্চিত করা, যানবাহনের ফিটনেস বজায় রাখা এবং পথচারীদের নিরাপদ চলাচলের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

নিসচা ময়মনসিংহ শাখা জানিয়েছে, জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে অক্টোবরজুড়ে নগরী ও বিভিন্ন এলাকায় নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

শোক থেকে যে আন্দোলনের জন্ম

সড়ক নিরাপত্তার দাবিতে গড়ে ওঠা ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের শুরু ব্যক্তিগত এক শোক থেকে। ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন নিহত হন। এরপর নিরাপদ সড়কের দাবিতে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেন ইলিয়াস কাঞ্চন। পরে এ উদ্যোগ সাংগঠনিক রূপ নেয় এবং ১৯৯৩ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)।

দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন ও অবকাঠামোর পাশাপাশি প্রয়োজন সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ ও আইনের যথাযথ প্রয়োগ। অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, ফিটনেসবিহীন যানবাহন, অনিয়মতান্ত্রিকভাবে যাত্রী ওঠানামা এবং পথচারীদের অসচেতনতা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

কাঁচিঝুলি মোড় থেকে শুরু হওয়া নিসচার মাসব্যাপী ক্যাম্পেইন এসব ঝুঁকি সম্পর্কে নগরবাসী ও সড়ক ব্যবহারকারীদের সচেতন করার ধারাবাহিক কার্যক্রমের অংশ।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

এআইয়ের যুগে পিছিয়ে নয়, দক্ষতা বাড়াতে ময়মনসিংহের তরুণ-তরুণীদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ দিলো আইইডি

ময়মনসিংহ প্রতিনিধি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের...

ভালুকায় ধানক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে আরেকজনেরও মৃত্যু, পল্লী বিদ্যুতের গাফিলতির...

Related Articles

Popular Categories

spot_img