স্বাধীনতা বিরোধিতাকারী একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী বিতর্কিত একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। মূলত ক্ষমতার লোভে অন্ধ হয়ে তারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকায় মসজিদসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রিন্স বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং ধর্মীয় মূল্যবোধ ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। তার প্রতিষ্ঠিত দল বিএনপি কখনো ইসলাম বিরোধী হবে না। বিএনপি ধর্মকর্মে বিশ্বাসী একটি উদার ও গণমুখী রাজনৈতিক দল।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। বরং ইমাম-মুয়াজ্জিনদের চাকরিবিধি প্রণয়ন করে সম্মানজনক বেতনভাতা দেওয়া হবে। সেই সঙ্গে মসজিদের বিদ্যুৎ বিল মওকুফসহ অন্যান্য সমস্যা সমাধানে সংসদে আইন প্রণয়নে ভূমিকা রাখবে বিএনপি। অতীতে বিএনপি সরকারে থাকাকালে মসজিদ-মাদরাসার উন্নয়নে কাজ করেছে। আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে।

স্থানীয় অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে পৌর বিএনপির আহ্বায়ক ও বায়তুল আহাদ জামে মসজিদ কমিটির সভাপতি হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে এবং মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলমগীর আলম বিপ্লবের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্ববায়ক আসলাম মিয়া বাবুল, উত্তর জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহ্ববায়ক মওলানা আকবর আলী প্রমূখ।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ প্রতিপাদ্যে ময়মনসিংহে নিসচার মাসব্যাপী কর্মসূচি শুরু

ময়মনসিংহ প্রতিনিধি ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য...

এআইয়ের যুগে পিছিয়ে নয়, দক্ষতা বাড়াতে ময়মনসিংহের তরুণ-তরুণীদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ দিলো আইইডি

ময়মনসিংহ প্রতিনিধি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের...

Related Articles

Popular Categories

spot_img