ডেটিং সাইটে ভুয়া প্রোফাইল খুলে নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

নারীদের ছবি ব্যবহার করে অনলাইন ডেটিং সাইটে ভুয়া প্রোফাইল তৈরি, এরপর বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে প্রতারণা—এমন অভিযোগে ময়মনসিংহে একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, ‘মেগা পারসোনাল ডেটিং সাইট’ খুলে নারীদের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করত চক্রটি। এভাবে তারা প্রতারণা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানার ৬ নম্বর ওয়ার্ডের সেনবাড়ি এলাকায় নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলার পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর লক্ষ্মীন্দর গ্রামের মো. মনির হোসেন (২৩), বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান গ্রামের মো. মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালুকজান গ্রামের মো. তানভীর আহমেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর লক্ষ্মীন্দর গ্রামের মো. জিল্লুর রহমান জনি (২৭) ও মো. মজনু (২৬), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাদিহাটি গ্রামের মো. নাঈম মণ্ডল (২৪) এবং ফুলপুর উপজেলার শ্রীপুর গ্রামের মো. রাকিব (২০)।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহরুল হকের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবির এসআই যুবরাজ দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা তিনটি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোন পর্যালোচনা করা হচ্ছে। এসব ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চক্রটির মাধ্যমে কতজন প্রতারণার শিকার হয়েছেন, কীভাবে তাঁদের ফাঁদে ফেলা হতো এবং আর্থিকভাবে কত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, তা জানতে জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

বিদ্যুৎস্পৃষ্ট গৃহবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরেকজনের, একই ঘটনায় দুই মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা আক্তার (৪৫) নামে এক...

সকাল ১০টা থেকে বিকেল ৫টা, ভিক্ষার সময় বেঁধে দিলেন কথিত সভাপতি

ময়মনসিংহের ফুলপুরে নিজেকে ‘ফকির কমিটির সভাপতি’ পরিচয় দিয়ে ভিক্ষাবৃত্তির...

ময়মনসিংহ থেকে গ্রেপ্তার অতিরিক্ত এসপি আবুল হাসান, আলোচনায় ‘বড় আওয়ামী লীগ’ পরিচয়ের অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ...

বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প

চাহিদার অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশ...

সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ আটক

ময়মনসিংহ প্রতিনিধি মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় শেরপুর সীমান্তে বিশেষ...

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি...

ময়মনসিংহে বাড়ছে সড়ক দুর্ঘটনা, চার মাসে প্রাণ গেল ৫৮ জনের

সরু সড়ক, বেপরোয়া গতি, অদক্ষ চালক ও ট্রাফিক আইন...

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক জি কিবরিয়া

ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি...

Related Articles

Popular Categories

spot_img