মানবাধিকার, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় ময়মনসিংহে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

0
138

নিজস্ব প্রতিবেদক:
মানবাধিকার প্রতিষ্ঠা, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উদ্যোগে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এবং বিভিন্ন নেটওয়ার্কের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব অরন্য ই. চিরান। তিনি বলেন, মানবাধিকার, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ পরস্পর সম্পর্কযুক্ত। বন, নদী, পাহাড় ও জীববৈচিত্র্য রক্ষা করা মানেই মানুষের জীবন, অধিকার ও ভবিষ্যৎকে সুরক্ষিত করা। একটি ন্যায়ভিত্তিক, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্র, নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম এবং স্থানীয় জনগোষ্ঠীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

747505426 1780746790006452 1774127810990994095 n

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিজ্ঞা যুব সংগঠন, ময়মনসিংহের সভাপতি মো. মামুন মিয়া। তিনি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই মানবাধিকার প্রতিষ্ঠা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে যুবসমাজকে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি বাস্তব উদ্যোগ গ্রহণ, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং নীতিগত পরিবর্তনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

747513133 1780747126673085 3190638303742875342 n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here