আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকাসহ দেশের আট জেলায় মোট ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের ভালুকায় রয়েছে দুই প্লাটুন বিজিবি। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে।
পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

