ধোবাউড়ায় শিশু নিছামনি ধর্ষণ-হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, অপ্রাপ্তবয়স্ক আসামির ১১ বছরের কারাদণ্ড

0
176

ময়মনসিংহের ধোবাউড়ায় আলোচিত শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া, মামলার অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আদালত এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আরিফ, রাকিব ও সিয়াম। অন্যদিকে, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মারুফের বিচার পৃথক ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হয় এবং তাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৪ জুন বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় শিশু নিছামনিকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ১৫ জুন নিহত শিশুর বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত সম্পন্ন করে। মাত্র ৯ দিনের মধ্যে, গত ২৩ জুন চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। দ্রুত বিচার শেষে আজ আদালত আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here