সঞ্চালন লাইনের কাজের জন্য ময়মনসিংহে নির্ধারিত সময়ে বিদ্যুৎ এর লোডশেডিং হওয়ার সম্ভাবনা

0
179

নিজস্ব প্রতিনিধি:ময়মনসিংহ

সঞ্চালন লাইন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন উচ্চক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজের জন্য ময়মনসিংহ অঞ্চলের কিছু এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটবে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সঞ্চালন লাইনের তার স্থাপনের কাজের কারণে ময়মনসিংহ-ভালুকা ১৩২ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইনের ওপর দিয়ে কাজ পরিচালিত হবে।
এ কারণে আগামী ৯ জুলাই (বৃহস্পতিবার) ও ১০ জুলাই (শুক্রবার) প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় প্রায় ১৩০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজটি নিরাপদ ভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অবহিত করা হয়েছে এবং বিদ্যুৎ ব্যবহারকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here