ঈদে সড়কপথে গাড়ি চলাচল নিয়ন্ত্রণে বিআরটিএর জরুরি নির্দেশনা

0
397

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাত্রা সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিশেষ প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বরও দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এই বিধিনিষেধ থেকে বহির্ভূত থাকবে।

নিরাপদ চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশের পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

যানবাহন চলাচল অব্যাহত রাখতে জরুরি প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭-এ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এও যোগাযোগের জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

বিআরটিএর এই নির্দেশনা ঈদ যাত্রী ও যানবাহন মালিকদের জন্য সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here