শিশুর হাসিতে রঙিন ঈদ: ময়মনসিংহে প্রতিজ্ঞা যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ

0
426

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ময়মনসিংহে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেছে প্রতিজ্ঞা যুব সংগঠন। “শিশুর হাসিতেই ঈদের আনন্দ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৬ মার্চ ২০২৬) শহরের জয়নুল আবেদিন পার্কে অনুষ্ঠিত হয় এ মানবিক আয়োজন।
অনুষ্ঠানে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন ঈদ বস্ত্র তুলে দেওয়া হয়। নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল হাসি, যা পুরো আয়োজনকে করে তোলে আনন্দঘন ও প্রাণবন্ত।

WhatsApp Image 2026 03 17 at 14.33.42 1


এ সময় সংগঠনের সভাপতি মো. মামুন মিয়া বলেন, “প্রতিটি শিশুর মুখে হাসি ফুটলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সাধারণ সম্পাদক শুভ্র বর্মন বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। সমাজের সকল শ্রেণির মানুষকে এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।”
সহ-সভাপতি কথা আক্তার বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের হাসি নিশ্চিত করতে পারলেই আমাদের আয়োজন সফল হবে। আমরা চাই, কোনো শিশু যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।”
অনুষ্ঠানে প্রতিজ্ঞা যুব সংগঠনের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here