ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন : সভাপতি বাবুল হোসেন, সম্পাদক রিপন গোয়ালা অভি

0
264

ময়মনসিংহে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে ২০২৫-২৭ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
নির্বাচনে একাত্তর টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান বাবুল হোসেন সভাপতি এবং গ্লোবাল টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান রিপন গোয়ালা অভি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন—
সহ সভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ (চ্যানেল আই),
সাংগঠনিক সম্পাদক কাজী মো. মোস্তফা মুন্না (জিটিভি),
কোষাধ্যক্ষ আতাউর রহমান জুয়েল (ইটিভি),
যুগ্ম সম্পাদক আবদুল হক লিটন (বিজয় টিভি),
প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজ উদ্দিন (মোহনা টিভি),
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আওলাদ হোসেন রুবেল (এসএ টিভি)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
আ.ন.ম. ফারুক,
এম.এ হোসাইন বিনয় (এশিয়ান টিভি),
রিয়াজুল করিম বাদল (চ্যানেল এস)।
ফলাফল ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা ও মো. আবুল কাশেম। এ সময় সংগঠনের সদস্য নাজিম উদ্দীন সাইদ (চ্যানেল আই), শিবু মজুমদার, নবনিযুক্ত সদস্য কামরুজ্জামান মিন্টু (চ্যানেল নাইন), আবুল মনসুর (এশিয়ান টিভি), ইয়ার মাহামুদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here