নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের বলাশপুর আবাসন মুক্তিযোদ্ধা পল্লীতে জনউদ্যোগের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি’র সহায়তায় জনঅংশগ্রহণমূলক বার্ষিক খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বলাশপুর আবাসন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। নারী, পুরুষ, কিশোরী ও যুবদের সক্রিয় অংশগ্রহণে কমিউনিটি-ভিত্তিক এ আয়োজনটি এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাশপুর আবাসন মুক্তিযোদ্ধা পল্লীর কমিউনিটি লিডার আব্দুল মোতালেব, স্বপন চন্দ্র সেন, মো. শহিদুল ইসলাম, নারী ফোরামের আহ্বায়ক সৈয়দা সেলিমা আজাদ, সূরাইয়া ইয়াসমিন ঋতু, জনউদ্যোগের সদস্য অধ্যাপিকা হোসনে আরা বেগম শিল্পী, জহিরুল আমীন রুবেল, মো. জিয়াউর রহমান, সাংবাদিক কাজী মোহাম্মদ মোস্তফা, আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক ও জনউদ্যোগ সদস্য নূর নাহার বেগম, সদস্য সচিব শাখাওয়াত হোসেন, হিসাবরক্ষক মো. নূরুল খায়ের তালুকদার এবং প্রোগ্রাম অর্গানাইজার সূবর্ণা দাস, নন্দিতা সাহা ও রিমা পাল।
আলোচনায় অধ্যাপিকা হোসনে আরা বেগম শিল্পী বলেন, “পিছিয়ে পড়া কমিউনিটির নারী-পুরুষকে একসঙ্গে নিয়ে এমন ক্রীড়া আয়োজন এখন খুবই বিরল। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। প্রতি বছর এমন আয়োজন হওয়া উচিত।”
অন্যান্য বক্তারাও বলেন, অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিনোদন, শারীরিক-মানসিক সুস্থতা ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে জনউদ্যোগের এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





