হালুয়াঘাটে বিদ্যালয়ের পুকুরে নিষিদ্ধ পিরানহা মাছের চাষ, জব্দ ৫–৬ মণ , ক্ষতিপূরণ দাবি মাছ ধরতে আসা সৌখিন মৎস্য শিকারিদের

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পুকুরে নিষিদ্ধ পিরানহা মাছ চাষের অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযান চালিয়ে পুকুর থেকে প্রায় ৫ থেকে ৬ মণ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মাছ ধরতে আসা সৌখিন মৎস্য শিকারিরা টিকিটের টাকা ও অন্যান্য খরচের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন।

2 4

শনিবার হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুরে টিকিটের মাধ্যমে মাছ ধরার আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে সৌখিন মৎস্য শিকারিরা এতে অংশ নেন। মাছ ধরার একপর্যায়ে তাদের বড়শিতে পিরানহা মাছ ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ ঘটনাস্থলে গিয়ে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ মণ পিরানহা মাছ জব্দ করেন।

1 7

স্থানীয়দের ভাষ্য, বিদ্যালয়ের পুকুরটি তিন বছরের জন্য ইজারা নিয়ে আলম নামে এক ব্যক্তি মাছ চাষ করছিলেন। তবে ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না বলে জানান তারা।

এদিকে পিরানহা জব্দ করায় আপত্তি নেই মৎস্য শিকারিদের। তাদের দাবি, নিষিদ্ধ মাছ চাষের বিষয়টি তারা জানতেন না। টিকিট কিনে মাছ ধরতে এসে প্রশাসনের অভিযানের কারণে তারা আর মাছ ধরতে পারেননি। এতে টিকিটের টাকা, যাতায়াত ও অন্যান্য খরচ হয়েছে। এসব বিবেচনায় তারা ক্ষতিপূরণ দাবি করে ইউএনওর কাছে আবেদন করেছেন।

WhatsApp Image 2026 09 27 at 12.05.00 AM

স্থানীয়রা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের পুকুরে কীভাবে নিষিদ্ধ পিরানহা মাছ চাষের সুযোগ হলো, সেটি তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে নিষিদ্ধ মাছ চাষের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দায়ীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য শিকারিদের বিষয়টিও বিবেচনা করা হবে।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত ময়মনসিংহের ৩৯ বিজিবি, মোতায়েন ১২ প্লাটুন

ময়মনসিংহ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপন এবং সীমান্ত এলাকার নিরাপত্তা...

ময়মনসিংহে রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শনে আনসার পরিচালক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আনসার ও...

ময়মনসিংহে এসআরবির অভিযানে ৩ পিস্তল, গুলি ও ৪১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি: অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

Related Articles

Popular Categories

spot_img