সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি

শেরপুরের সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটককৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।

শনিবার (২৪ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার জামতলা কলনী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়।

1 2


আটককৃত ব্যক্তিরা হলেন মো. সুলতান মাহমুদ (৩৮), পিতা-মৃত হফুর আলী এবং মিস্টার আলী (৩৬), পিতা-কালো গাজী। তাঁদের উভয়ের গ্রাম গোমরা, ডাকঘর রাহিচিটা, থানা ঝিনাইগাতী, জেলা শেরপুর।
বিজিবি জানায়, আটক মদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার পাশাপাশি চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত আটক দুইজন এবং পলাতক তিনজন আসামির বিরুদ্ধে শেরপুরের ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক ও পলাতক ওই আসামিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানায় বিজিবি ।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বলে জানিয়েছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বাহিনীটি কঠোর অবস্থান বজায় রেখেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

সোনার দামে ক্রেতা সংকট, ময়মনসিংহে বিপাকে জুয়েলারি ব্যবসায়ীরা, কাজ হারিয়ে পেশা ছাড়ছেন কারিগররা

ময়মনসিংহ প্রতিনিধি: সোনার দাম বেড়ে যাওয়ায় ময়মনসিংহে জুয়েলারি দোকানগুলোতে কমেছে...

ময়মনসিংহ ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মারিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে...

সীমান্তে ১ লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কুমারঘাতি এলাকায় অভিযান চালিয়ে...

ময়মনসিংহের দুর্গাপূজায় নাশকতার হুমকি নেই, নিরাপত্তায় থাকছে ১২ প্লাটুন বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার হুমকি...

দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত ময়মনসিংহের ৩৯ বিজিবি, মোতায়েন ১২ প্লাটুন

ময়মনসিংহ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপন এবং সীমান্ত এলাকার নিরাপত্তা...

ময়মনসিংহে রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শনে আনসার পরিচালক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আনসার ও...

ময়মনসিংহে এসআরবির অভিযানে ৩ পিস্তল, গুলি ও ৪১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি: অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

Related Articles

Popular Categories

spot_img