শহীদ মিনারে গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু

0
226

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, তাকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাতও করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবককে গুলি ও কুপিয়ে আহত করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফুঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশের সঙ্গে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এক পথচারী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক ব্যক্তি সিহাব হোসেন, যিনি খুলনায় থাকেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশকে হস্তান্তর করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত অনুসন্ধান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here