মোবাইল চুরির অপবাদে নাতিকে মারধর, বাধা দিতে গিয়ে দাদা খুন: দুই অভিযুক্ত গ্রেফতার

0
107

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের পাগলা থানার হরিপুর হাটপাড়া এলাকায় নাতিকে মোবাইল চুরির অপবাদে পিলারের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় বাধা দিতে গিয়ে দাদা নবী হোসেন নিহত হওয়ার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ কামাল (৪৫) ও মোঃ ইমন (২২)।

WhatsApp Image 2026 07 30 at 7.05.10 PM


র‌্যাব-১৪ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১২টা ৪০ মিনিটে ভালুকা থানার হবিরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এর আগে গত ২৬ জুলাই রাত ৮টার দিকে মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্তরা নিহতের নাতি রানাকে বাড়ি থেকে ডেকে এনে একটি পিলারের সঙ্গে বেঁধে মারধর করে। খবর পেয়ে নাতিকে উদ্ধার করতে গেলে বৃদ্ধ নবী হোসেনের ওপর হামলা চালায় তারা। এ সময় লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে মোঃ হাইদুল ইসলাম বাদী হয়ে ২৭ জুলাই পাগলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩০২/৩৪/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিল। তাদের গ্রেফতারে র‌্যাব-১৪ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং অল্প সময়ের মধ্যেই তাদের আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাগলা থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here