মিরপুরে গোলাগুলি ২ জন গুলিবিদ্ধ

0
132

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় গোলাগুলির ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এদিকে, ঘটনার পর অস্ত্রধারী এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here