ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অভিযানে ভারতীয় মদ, গরু ও জিরা জব্দ

0
435

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গরু ও জিরা জব্দ করা হয়েছে।

WhatsApp Image 2025 12 29 at 22.32.32 1


বিজিবি সূত্রে জানা যায়, শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলাধীন বাবলাকোনা সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে মোট ১৯২ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার সিজার মূল্য ধরা হয়েছে ২ লাখ ৮৮ হাজার টাকা।
এ ছাড়া চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৮ ও ২৯ ডিসেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া এবং কুচপাড়া সীমান্তে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। ঐ অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ২টি ভারতীয় গরু এবং ৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। এসবের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা।


সব মিলিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী শেরপুর ও ময়মনসিংহ এলাকায় সাম্প্রতিক সময়ে ৩৯ বিজিবির অভিযানে মোট ৫ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, গরু ও জিরা আটক করা হয়েছে।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা সর্বদা বদ্ধপরিকর। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় মাদক, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here