ভিক্ষার টাকা জমিয়ে এমপি প্রার্থী! ত্রিশালের ৭১ বছরের ভিক্ষুক আবুল মুনসুর এবার সংসদে যাওয়ার স্বপ্নে দিলেন মনোনয়নপত্র জমা

0
271

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
অবিশ্বাস্য কিন্তু সত্য! ত্রিশালের ৭১ বছর বয়সী ভিক্ষুক আবুল মুনসুর ফকির এবার সংসদ সদস্য হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
মানুষের দেওয়া সহায়তা ও ভিক্ষার টাকা জমিয়েই তিনি নিজে ফরম ক্রয় করে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
আবুল মুনসুর বলেন—
“আমি বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মরহুম চান মিয়ার ছেলে। বয়স বাড়ায় এখন কাজ করতে পারি না, তাই ভিক্ষা করি। কিন্তু বহুদিন ধরে নির্বাচনে দাঁড়ানোর স্বপ্ন ছিল। সাধারণ মানুষ আমাকে সাহস দিয়েছে তাই দাঁড়িয়েছি।”
এর আগেও তিনি ভোটের মাঠে ছিলেন। ২০১৮ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ৩৭৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছিলেন।
এখন তার এই উদ্যোগ ত্রিশাল ছাড়িয়ে দেশের রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন “তিনি দরিদ্র মানুষের হৃদয়ের প্রতিনিধি।”কেউ বলছেন “এটাই প্রকৃত গণতন্ত্রের চিত্র।”
নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাই–বাছাই ও প্রতীক বরাদ্দ শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here