দেশজুড়ে আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে সকাল ১০টা থেকে এই পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। ১১১টি কেন্দ্রে মোট ৭৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মাঝে ছাত্র ৩৪ হাজার ৩১৪ জন এবং ছাত্রী ৩৮ হাজার ৭২৩ জন।
বিজ্ঞান শাখায় ১৫ হাজার ৮৩৮ জন। মানবিক শাখায় ৫১ হাজার ৬৬৩ জন। ব্যবসায় শিক্ষা শাখায় ৫ হাজার ৫৩৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এবারের এইচএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে এবং প্রশ্নপত্র ফাঁস ও গুজব ঠেকাতে পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।




