নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহে র্যাব-১৪ এর মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ উজ্জল মিয়া (৩৩) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার কোতোয়ালী থানার ঢাকা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত উজ্জল মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
র্যাব-১৪ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে উজ্জল মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পলিথিনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত উজ্জল মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




