ময়মনসিংহে বুদ্ধি প্রতিবন্ধী ও গণধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও গণধর্ষণের পৃথক মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে পাগলা থানার ধর্ষণ মামলার প্রধান আসামি ইমান আলী (৫০) এবং শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নান্দাইলের চন্ডিপাশা এলাকা থেকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি জাহাঙ্গীর (৩০) গ্রেপ্তার হন।

এসআরবি-১৪ সূত্রে জানা যায়, পাগলা থানার মামলার ভুক্তভোগী ১১ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু। মামলার এজাহার অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির বাবা-মা চিকিৎসকের কাছে গেলে ইমান আলী কৌশলে তাদের বাড়িতে প্রবেশ করেন। পরে প্রাণনাশের হুমকি দিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

WhatsApp Image 2026 09 25 at 12.53.02 PM

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর পাগলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন। মামলার পর এসআরবি-১৪ গোয়েন্দা নজরদারি শুরু করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইমান আলীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এসআরবি-১১, সিপিএসসি, আদমজীনগর ক্যাম্পের সদস্যরা সহায়তা করেন।

অন্যদিকে, নান্দাইল থানার গণধর্ষণ মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগী তার নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে কাজিম উদ্দিন তাকে কৌশলে ডেকে জাহাঙ্গীরের বাড়িতে নিয়ে যান। সেখানে জাহাঙ্গীরসহ অন্য আসামিরা তাকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৫ সেপ্টেম্বর নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা করেন। মামলার পর গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে নান্দাইলের চন্ডিপাশা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৪।

সংস্থাটি জানিয়েছে, নারী ও শিশুর নিরাপত্তা এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত ময়মনসিংহের ৩৯ বিজিবি, মোতায়েন ১২ প্লাটুন

ময়মনসিংহ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপন এবং সীমান্ত এলাকার নিরাপত্তা...

ময়মনসিংহে রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শনে আনসার পরিচালক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আনসার ও...

ময়মনসিংহে এসআরবির অভিযানে ৩ পিস্তল, গুলি ও ৪১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি: অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

Related Articles

Popular Categories

spot_img