ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন

0
144

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহে একটি আধুনিক বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান নির্ধারণে আকুয়া বাইপাস সংলগ্ন এলাকা পরিদর্শন করেছে সংশ্লিষ্ট একটি প্রতিনিধি দল।
শনিবার (৪ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ পরিদর্শনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান জনাব মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকনসহ জেলা প্রশাসনের প্রতিনিধিরা।

WhatsApp Image 2026 07 04 at 12.27.05 PM


পরিদর্শনকালে প্রতিনিধি দল সম্ভাব্য স্থানটির ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, ভূমির উপযোগিতা এবং ভবিষ্যৎ অবকাঠামো নির্মাণের সম্ভাব্য দিকগুলো সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিভাগীয় পর্যায়ে একটি আধুনিক স্টেডিয়াম নির্মিত হলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে, তেমনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া আয়োজনের সুযোগও বৃদ্ধি পাবে।
প্রাথমিকভাবে স্থানটি সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হলেও, চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রয়োজনীয় কারিগরি মূল্যায়ন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৪ জুলাই, শনিবার, ২০২৬।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here