ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি, উন্নয়ন প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি এবং জনসেবা নিশ্চিতকরণে করণীয় নিয়ে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সিনিয়র সহকারী কমিশনার হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগের চার জেলার জেলা প্রশাসকসহ বিভিন্ন বিভাগীয় সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য প্রকৌশল, মৎস্য, বিদ্যুৎ ও টিসিবিসহ বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ৯৮ দশমিক ৪০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। হাম প্রতিরোধে পরিচালিত ক্যাম্পেইনের টিকাদান কার্যক্রম গত ২০ মে শেষ হলেও রুটিন ইপিআই কার্যক্রমের মাধ্যমে হাম প্রতিরোধী টিকাদান অব্যাহত রয়েছে। এছাড়া যেসব এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি, সেখানে মপ-আপ ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি সভায় জানান, চলতি আমন মৌসুমে বীজের সরবরাহ নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং মনিটরিং জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত বীজের কোনো সংকট দেখা দেয়নি। পাশাপাশি ফসল উৎপাদনে জৈব সারের ব্যবহার বাড়াতে বিশেষ করে ভার্মি কম্পোস্টের বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। মাঠপর্যায়ে ভার্মি কম্পোস্ট ব্যবহারে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির কার্যক্রমও চলমান রয়েছে।
এ ছাড়া জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ এবং ব্যাপক প্রচারণা অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ এবং শিল্পকারখানার বর্জ্য যাতে সড়কে ফেলা না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের’ আওতায় ময়মনসিংহ জেলায় ২১ হাজার ৮৪টি পানির উৎস স্থাপন করা হয়েছে এবং ২৫০টি স্থাপনের কাজ চলমান রয়েছে। নেত্রকোনা জেলায় ১৩ হাজার ৮৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে, চলমান রয়েছে ৯১১টি। জামালপুরে ৩ হাজার ৩১১টি স্থাপন করা হয়েছে এবং ২৯০টির কাজ চলমান রয়েছে। শেরপুর জেলায় স্থাপন করা হয়েছে ৭ হাজার ৪৮০টি পানির উৎস।
সভায় জানানো হয়, দরিদ্র জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে মৎস্য অধিদপ্তর ভেজাল মৎস্য খাদ্য সরবরাহ এবং নিষিদ্ধ মাছের উৎপাদন ও সরবরাহ রোধে গত জুন ও জুলাই মাসে মোট ২০টি খাদ্য ও পোনা নমুনা পরীক্ষা করেছে।
এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পিডিবি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে রেশিও অনুযায়ী লোড ম্যানেজমেন্ট ও পারস্পরিক সমন্বয়ের বিষয়েও সভায় আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, সরকারের সফটওয়্যার ও ডাটাবেজভিত্তিক কার্যক্রমগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারের উন্নয়ন প্রকল্প ও জনকল্যাণমূলক কাজ নির্ধারিত সময়ে এবং মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সবাই সমন্বিতভাবে কাজ করলে জনগণের প্রত্যাশা পূরণ করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

ময়মনসিংহে এসআরবির অভিযানে ৩ পিস্তল, গুলি ও ৪১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি: অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ প্রতিপাদ্যে ময়মনসিংহে নিসচার মাসব্যাপী কর্মসূচি শুরু

ময়মনসিংহ প্রতিনিধি ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য...

Related Articles

Popular Categories

spot_img