নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মদসহ দুইজন আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ২৩ জুলাই ২০২৬ তারিখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নাকুগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ জুয়েল রানা (২৫) এবং মোঃ সামিউল (১৮)। এসময় তাদের কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৮,০০০ টাকা।
এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে একই দিনে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কুচপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৭২,০০০ টাকা।
বিজিবি জানায়, দুইটি অভিযানে মোট ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে, যার মোট মূল্য ৯০,০০০ টাকা।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম জোরদার করা হবে।




