ময়মনসিংহে ডিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
140

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুর নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ১০০ বোতল ভারতীয় মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ১২ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মোট মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন—কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মো. আনোয়ার হোসেন (২২), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মো. কামাল (৩০) ও মো. নাজমুল হাসান (২৬)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here