ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ২

0
92

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে শহরের শম্ভুগঞ্জ এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, একটি ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫) এবং জেলার তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে শিলা আক্তার (২৫)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here