নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ:
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় নগরীর ঢাকা-ময়মনসিংহ বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
পাশাপাশি জুলাই শহিদ পরিবারের সদস্যরাও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।




