ময়মনসিংহের ত্রিশালের রায়ের গ্রামে চার বছর বয়সী শিশু লাবিব হত্যা ঘটনায় ঘাতক বাবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোর গফরগাঁও উপজেলার বাখুরা গ্রাম থেকে অভিযুক্ত সোহাগ মিয়া এবং তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেফতার করা হয়।
দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কলহের জেরে শিশুটির মা লামিয়া আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বিকেলে শিশুটির বাবা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে এসে সন্তানকে সঙ্গে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশেই শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সোহাগ মিয়া পলাতক ছিলো।




