ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদলের নেতা নিহত

0
199

ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) একটি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তের জোরার ব্রিজ এলাকায়, ভরাডোবা-সাগরদীঘি সড়কে।

নয়ন আহমেদ কাঠাঁলী এলাকার আরফান শেখের ছেলে। একই ঘটনায় তাঁর সহযাত্রী শাহাদাত শাকিল আঘাতপ্রাপ্ত হয়েছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন আহমেদ শাহাদাত শাকিলকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া থেকে ভালুকায় আসছিলেন। জোরার ব্রিজে পৌঁছালে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। নয়ন ঘটনাস্থলেই মারা যান, আর শাকিল আঘাতপ্রাপ্ত হন।

ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here