নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ২২ বছরের প্রবাস জীবন শেষে নিজ এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান আলহাজ্ব আলী আকবর। ৪নং বারঘরিয়া ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, আপদ-বিপদ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে পাশে থাকার কারণে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
স্থানীয়দের মতে, আলহাজ্ব আলী আকবর কখনো নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাননি। বরং তিনি সবসময় সাধারণ মানুষের একজন সেবক হিসেবে কাজ করতে আগ্রহী। প্রবাসে থাকাকালীন সময়েও তিনি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন।
আলহাজ্ব আলী আকবরের স্বপ্ন, ৪নং বারঘরিয়া ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা। তিনি শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতির উন্নয়নে কাজ করতে চান। বিশেষ করে রাস্তা-ঘাট সংস্কার, যাতায়াত সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তাঁর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “আমি নেতা হতে চাই না, মানুষের সেবক হয়ে থাকতে চাই। ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”
এলাকাবাসীর বিশ্বাস, আলহাজ্ব আলী আকবরের অভিজ্ঞতা, সততা ও জনকল্যাণমূলক মানসিকতা ৪নং বারঘরিয়া ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও অগ্রগতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন স্থানীয়রা।




