দাপুনিয়ায় বাংলালিংকের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন

0
123

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলালিংকের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

WhatsApp Image 2026 06 26 at 11.30.40 PM 1


উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক। তিনি তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

WhatsApp Image 2026 06 26 at 11.30.40 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here