টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটারের মৃত্যু

0
133

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সোমবারের বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে শামীম আহমেদ মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। বাকি তিনজন চিকিৎসাধীন, দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের সদস্য তালহা বিন জসিম জানান, মাগরিবের নামাজের পর সদর দপ্তরে শামীম আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে।

শামীম আহমেদ ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। তার বাড়ি নেত্রকোণায়। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here