ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণের অভিযোগ, গফরগাঁওয়ে দুই ভাইয়ের বাড়ি গুঁড়িয়ে দিল জনতা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। এরই মধ্যে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই ভাইয়ের বসতবাড়িতে হামলা চালিয়ে দুটি ঘর ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

র

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কালিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই গ্রামের ৩৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে শরীফ মিয়া (২৩), আরিফ মিয়া (২১)সহ পাঁচজনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ওই নারীকে ধর্ষণের আগে তাঁর নবম শ্রেণিপড়ুয়া ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে তার সামনেই মাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সকালে স্থানীয়দের একটি দল চরমছলন্দ কালিবাড়ী এলাকায় অভিযুক্ত শরীফ ও আরিফের বাড়িতে জড়ো হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাড়িতে হামলা চালিয়ে দুটি ঘর ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়।

ে

স্থানীয়রা জানান, হামলার সময় অভিযুক্ত শরীফ ও আরিফ কিংবা তাঁদের পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না। 

এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। 

WhatsApp Image 2026 09 22 at 2.18.48 PM

ঘটনার বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাড়িতে হামলা ও ভাঙচুরের বিষয়টি তাঁর জানা নেই বলে জানান। 

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত ময়মনসিংহের ৩৯ বিজিবি, মোতায়েন ১২ প্লাটুন

ময়মনসিংহ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপন এবং সীমান্ত এলাকার নিরাপত্তা...

ময়মনসিংহে রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শনে আনসার পরিচালক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আনসার ও...

ময়মনসিংহে এসআরবির অভিযানে ৩ পিস্তল, গুলি ও ৪১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি: অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

Related Articles

Popular Categories

spot_img