চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

0
509

চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে মামুন (২৪) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মামুন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন। পূর্ব শত্রুতার জেরে ফাহিমকে এক যুবক ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here