সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করতে ময়মনসিংহে স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগ এসডিপি প্রকল্প , শুধু সচেতনতা নয়, আত্মউন্নয়নেও গুরুত্ব দিতে হবে: ময়মনসিংহ সদর ইউএনও

ময়মনসিংহ প্রতিনিধি

সচেতনতা তৈরির পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আত্মউন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে স্বাবলম্বী উন্নয়ন সমিতি। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ সদর উপজেলার পাঁচটি এলাকায় ‘সাসটেইনেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট (এসডিপি)’ প্রকল্প বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রকল্পটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

1 9

সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, শুধু মানুষকে সচেতন করলেই হবে না, তাদের আত্মউন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির সুযোগও তৈরি করতে হবে। এনজিওগুলো সচেতনতার পাশাপাশি মানুষের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করলে এর সুফল দীর্ঘমেয়াদে সমাজে পাওয়া যাবে।

এসডিপি প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদর উপজেলার বিহারি ক্যাম্প, দুল দুল ক্যাম্প, হরিজন পল্লী, বাঁশবাড়ি কলোনি ও কালীবাড়ি কলোনিতে কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা ও সুযোগের সঙ্গে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে নিজেদের উন্নয়নে আরও সক্রিয় ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্য রয়েছে।

সভায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহকারী কর্মসূচি পরিচালক খালেদ এহতেশাম স্বাগত বক্তব্য দেন। তিনি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অংশীজনদের সহযোগিতা এবং সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

3 8

এসডিপি প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন কর্মকর্তা শাইরা নওশিন প্রান্তি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে উপস্থাপনা করেন। প্রজেক্ট ম্যানেজার ইমন সরকার প্রকল্পের সার্বিক কার্যক্রম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

সভায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুবি খান, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহম্মদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সরকারি দপ্তর, গণমাধ্যম ও জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় এবং কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

‘সাসটেইনেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট (এসডিপি)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্বাবলম্বী উন্নয়ন সমিতি। প্রকল্পটির দাতা সংস্থা সুইডেন মিশন কাউন্সিল ও কোয়েকার সার্ভিস সুইডেন।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

ময়মনসিংহে এসআরবির অভিযানে ৩ পিস্তল, গুলি ও ৪১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি: অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ প্রতিপাদ্যে ময়মনসিংহে নিসচার মাসব্যাপী কর্মসূচি শুরু

ময়মনসিংহ প্রতিনিধি ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য...

Related Articles

Popular Categories

spot_img