নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র যৌথ অভিযানে বিভিন্ন মামলার আসামি ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৬) ভোর থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কোতোয়ালী থানাধীন র্যালীর মোড়, চরপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকা থেকে আরাফাত আকন্দ (২৬), স্বপন মিয়া (২৫), নয়ন (৩৫) এবং রবিন (২৮)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে পূর্বে চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া গত কয়েকদিনে অভিযানের ধারাবাহিকতায় মোট ৫৩ জন ছিনতাইকারীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস, চুরি, চাঁদাবাজি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।




