ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

0
92

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার পর শরীরের কাদা ধুতে নামলে ছোট ভাই শামিম (৫) গভীর পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় ভাই জোবায়েদ (৮) পানিতে ঝাঁপ দিলেও শেষ পর্যন্ত দুজনই তলিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার মাগরিবের নামাজের পর পাটুলী মধ্যপাড়া জামে মসজিদে দুই ভাইয়ের জানাজা শেষে পাশাপাশি কবরস্থানে দাফন করা হয়।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here