শেরপুরের গজনী এলাকায় বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ, ৫ পাচারকারী পলাতক

0
126

নিজস্ব প্রতিবেদক:ময়মনসিংহ।
মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী এলাকায় অভিযান চালিয়ে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, ২৮ জুলাই ২০২৬ তারিখে ঝিনাইগাতী উপজেলার গজনী নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা এসব ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ৪,৮১,৫০০ (চার লক্ষ একাশি হাজার পাঁচশত) টাকা।
এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত ৫ জন পলাতক আসামিকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত মদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here