নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর যৌ/ ন/ প/ ল্লী / তে বসবাসরত সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে সহযোগিতা করে শুকতারা কল্যাণ সংস্থা ও শাপলা মহিলা সংস্থা।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দুপুরে নগরীর গাঙ্গিনাপাড় এলাকায় নাজমা বোর্ডিংয়ের সামনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে প্রায় ৩৫০ জন নারী মাথাপিছু ১০ কেজি করে চাল সংগ্রহ করেন। পুরো কার্যক্রমটি ছিল সুশৃঙ্খল ও স্বচ্ছ।

এছাড়া, যৌ/ ন শোষণের শিকার ও সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করা ‘স্বপ্ন বুনন ফ্যাশন অ্যান্ড টেইলার্স’-এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত দেড় টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা যায়।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মাকসুদা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল হক, ফারুক রেজা, স্বপ্ন বুনন ফ্যাশন অ্যান্ড টেইলার্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাহরিণ সুলতানা নীলা, শুকতারা কল্যাণ সংস্থার সভাপতি লাভলী হোসেন এবং সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড শিশু সুরক্ষা কমিটির সদস্য সহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চাল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন শাপলা মহিলা সংস্থার প্রোগ্রাম অফিসার শিবু পদ সরকার। এ সময় শুকতারা কল্যাণ সংস্থা, স্বপ্ন বুনন ফ্যাশন অ্যান্ড টেইলার্সের কর্মী এবং শাপলার শিশু দলের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের আগে অতিথিরা সরেজমিনে যৌনপল্লী এলাকা পরিদর্শন করেন, বাসিন্দাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।




