ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
131

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৬ জুন ২০২৬) সন্ধ্যা প্রায় ৬টা ৫০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দীপু (২৫), মোছা. কাজলী (৫০) ও সুমা আক্তার সেতু (২৬)। তারা ইসলামবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, ময়মনসিংহের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এমন অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here