ময়মনসিংহের গফরগাঁওয়ে এক যুবককে কুপিয়ে হত্যা

0
162

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন নাহিয়ান রবিন নামে এক যুবক। সোমবার রাতে উপজেলার পৌরশহরের মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও থানার ওসি এএসএম আতিকুর রহমান জানান, রাতে জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলো রবিন ও তার বন্ধু মাসুম। মাজার রোড এলাকায় আসতেই কয়েকজন মুখোশধারী গতি রোধ করে তাদের। এসময় মাসুম ও রবিনের চোখে মরিচের গুড়ো ছিটিয়ে দিয়ে দুর্বৃত্তরা রবিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। মাসুম ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচে। স্থানীয়রা রবিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here