ট্রাফিক পুলিশের মাঝে ইফতার বিতরণ করলেন বিএনপি নেতা হান্নান খান

0
203

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন এম এ হান্নান খান। সোমবার (৩ মার্চ) ময়মনসিংহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, নগরীর টাউন হল মোড়, নতুন বাজার, বাতিরকলসহ আশপাশের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন ময়মনসিংহ মহানগর বিএনপি’র অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান।
ইফতার বিতরণকালে হান্নান খান বলেন, “পবিত্র রমজান মাসে দায়িত্ব পালনরত আমাদের পরিশ্রমী ট্রাফিক ভাইয়েরা সারাদিন রোদে-ধুলোয় দাঁড়িয়ে শহরের মানুষের চলাচল নিরাপদ রাখতে যে কষ্ট করেন, সেই নীরব শ্রমের প্রতি সামান্য সম্মান জানাতেই আজকের এই ছোট উদ্যোগ। আল্লাহ তাঁদের রোজা কবুল করুন এবং হেফাজত করুন।”
এ সময় উপস্থিত সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, রমজানের মতো পবিত্র মাসে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়।
উল্লেখ্য, হান্নান খান বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন বলে স্থানীয়রা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here